ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জীবিকা নয় জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন’ এই বাস্তবতা শিক্ষার্থীদেরকে উপলব্ধি করার আহ্বান করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেছেন, ‘বিএনপি পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখেন, গভীর হতাশার মাঝে মধ্যে হাঁক ছাড়েন।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু : বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালী অর্জনের নবদিগন্তে। বিএনপির দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘন কুয়াশা জমেছে বলেই সরকারের সাহসী ও ভালো উদ্যোগ দেখতে পান না। তারা পূর্ণিমার রাতে অমাবস্যার আধার দেখেন, গভীর হতাশার মাঝে মধ্যে হাঁক ছাড়েন।’

তিনি বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে এলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানাই।

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০