ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

ট্রেন চলবে যে নতুন নিয়মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারীকালে অর্ধেক আসন ফাঁকা রেখেই ট্রেন চলাচলের যে ব্যবস্থা করা হয়েছে, তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, সে জন্য ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার থেকে সব আসন পূর্ণ করে বাস চালানোর সিদ্ধান্ত হলেও ট্রেনে এখনই সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ের জন্য লাগেজ ভ্যান সংগ্রহে সোমবার রেলভবনে চীনের এক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন– অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালাতে। তিনি পণ্য পরিবহন করে রেলের আয় বাড়াতে বলেছেন। আমরা সেটিই গুরুত্ব দিয়েছি।

নুরুল ইসলাম সুজন বলেন, সব ট্রেন আমরা পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস সংক্রমণ এখন বাড়বে না কমবে তা এখনও আমরা নিশ্চিত নই। বাস আসন পূর্ণ করে আগের ভাড়ায় চলাচলের সিদ্ধান্ত নিয়েছে, আমরা তেমন কোনো সিদ্ধান্ত নিইনি।

রেলের ভাড়া বাড়ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা রেলের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নিইনি; তবে এ বিষয়ে গবেষণা চলছে ভবিষ্যতের জন্য।

ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে রেলপথমন্ত্রী বলেন, ভবিষ্যতে যখন মানুষের সামর্থ্য বাড়বে, যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিস যখন বৃদ্ধি করতে পারব, যখন একটা স্বাভাবিক অবস্থা আসবে; তখন সেটি (ভাড়া বৃদ্ধি) নিয়ে চিন্তা করতে পারি কিনা- সেটি নিয়ে দেড় বছর আগে একটি কমিটি করে দায়িত্ব দিয়েছিলাম। সেই কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন উপস্থাপন করেছে। তার মানে এই নয় যে, আমরা এখনই রেলের ভাড়া বাড়াচ্ছি। বিভিন্ন পত্রপত্রিকায় ভাড়া বৃদ্ধি নিয়ে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, সেটি কিন্তু সঠিক নয়।

প্রসঙ্গত কোভিড-১৯ মহামারীর বিস্তার রোধে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। সংক্রমণ এড়াতে অর্ধেক যাত্রী নিয়ে প্রথমে আট জোড়া এবং পরে ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন যাত্রী পরিবহন শুরু করে।

১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ আগস্ট ১৩ জোড়া এবং ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হলে মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

ট্রেন চলবে যে নতুন নিয়মে

আপডেট টাইম : ০৪:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০