ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

বিএনপির ইন্ধনেই ২১ আগস্টের হামলা: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছিলো। এটি ১৫ আগস্টের হত্যার ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুরে অনলাইনে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ২১ আগস্টের মূল টার্গেট ছিল শেখ হাসিনা। মুফতি হান্নান এটি স্বীকার করেছে। হাওয়া ভবন থেকে সেদিন কারা নির্দেশনা দিয়েছিল তা প্রমাণিত।

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা সবই জানতেন এ সত্য অস্বীকার করার উপায় নেই। ওই হামলার মাধ্যমে তারা মুক্তিযোদ্ধের চেতনা মুছে ফেলতে চেয়েছিল। তাদের পরিকল্পনা ছিল আওয়ামী লীগ কে নেতৃত্বহীন করা।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, হাওয়া ভবনের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলে ওই ঘটনাকে পরে দুর্ঘটনা হিসেবে আখ্যা দেয় তৎকালীন সরকার। তদন্তে বাঁধা দেয়া, জজ মিয়া নাটক ও আলামত নষ্ট করে ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ জাতির কাছে আজ স্পষ্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

বিএনপির ইন্ধনেই ২১ আগস্টের হামলা: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০