ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

২৫ ফেব্রুয়ারি তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
  • ৬২০ বার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির ৩ মামলায় গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এ দিন ধার্য করেন।

৩ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে তামিল প্রতিবেদন (গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন) দাখিলের নির্ধারিত দিন ছিল আজ। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় তিনি এ দিন ধার্য করেন।

এর আগে ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তারেকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ গত ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।’

এসব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের সুনাম ক্ষুণ্ন হয়েছে- এমন অভিযোগে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে রয়েছেন।

একই ঘটনায় ২০১৪ সালের ১৭ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

২৫ ফেব্রুয়ারি তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল

আপডেট টাইম : ১০:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫