ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাত-মুখ বেঁধে ১০ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরের সিংড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামে নিজ বাড়িতে গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুকে একা পেয়ে হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ওই গ্রামের মৃত আ. আজিজ মন্ডলের ছেলে মহিদুল ইসলাম। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় আসামি মহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, স্ত্রী-মেয়েকে রেখে আমি রাজশাহীতে দিনমজুরের কাজ করি। দেরিতে খবর পেয়ে এসে মেয়েকে হাসপাতালে ভর্তি এবং থানায় মামলা করি। আমি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাত-মুখ বেঁধে ১০ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:৪৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০