ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর (৮৮) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুনিরা বশীর ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… বিদায় বাবা বিদায়… সকাল ৯:১০ এ আপনি আল্লাহর কাছে চলে গেলেন.. . আমিন… আল্লাহ আম্মা আর বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো…।’

খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীরকে গত বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় জানা যায় তিনি ‘করোনা পজিটিভ’। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছিলেন এভারকেয়ার হাসপাতালের হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু জাফর মোহাম্মদ।

ডা. আবু জাফর মোহাম্মদ জানিয়েছিলেন, মুর্তজা বশীর হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ঢাকা গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমান চারুকলা ইনস্টিটিউট) থেকে শিক্ষালাভ করেন। তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, কার্টুনিস্ট, কবি, লেখক, গবেষক। ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। মুর্তজা বশীর ১৯৮০ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পদক পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই

আপডেট টাইম : ১১:৩৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০