ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আ.লীগ কি আগামী নির্বাচনে আসবে? বিএনপি নেতা ফজলুর রহমান যা বললেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ২১০ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের যারা এমপি ছিল, তারা শত শত কোটি টাকা লুটপাট করে বিদেশ পালিয়ে গেছে। তারা আর এলাকায় যেতেই পারবে না। নির্বাচন তো দূরের কথা। আর যদি তারা নির্বাচনে যেতে পারে তার জন্য এই সরকার দায়ী। কারণ হচ্ছে, তাদের বিচার করছে না এই সরকার। এতোদিন লাগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? শত শত মামলা হওয়া সত্বেও কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না?

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ফেল করুক আমি এটা চাই না। এই সরকার একটি কারণেই ফেল করতে পারে সেটি হচ্ছে, তার মেয়াদ যদি দীর্ঘায়িত করতে চায়। আমি মনে করি তাহলেই ফেল করার সম্ভাবনা আছে।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ইউনূস সাহেব যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান। তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে অন্তর্বর্তী সরকার হিসেবে নয়, অন্যভাবে থাকতে হবে। আগে বলতে হবে, কতদিন ক্ষমতায় থাকতে চান সেটা স্পষ্ট করতে হবে। আমি মনে করি, ড. ইউনূসের মতো দেশে প্রধানমন্ত্রী থাকা বাংলাদেশের জন্য গর্বের।

ফজলুর রহমান প্রশ্ন রেখে বললেন, ড. আসিফ নজরুল ইসলাম বলেছিলেন ২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভব। তাকে কেন মুখে তালা লাগিয়ে দেওয়া হলো? সেনাপ্রধান তো বলেছিলেন, দেড় বছরের মধ্যে নির্বাচন করা সম্ভব। তাকেও থামায়ে দেওয়া হলো কেন? একদম জাতিসংঘে কথা বলে তাকে (সেনাপ্রধান) থামায়ে দেওয়া হলো। ইউনূস সাহেব যদি আরও ১০ বছর দেশ চালাতে চায় তাহলে কোনো আমার আপত্তি নেই। আমি উনাকে (ড. ইউনূস) স্যালুট করি।  আমি মনে করি, ড. ইউনূসের মতো ব্যক্তি আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকা উচিৎ।  আমাদের দেশের জন্য গৌরব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আ.লীগ কি আগামী নির্বাচনে আসবে? বিএনপি নেতা ফজলুর রহমান যা বললেন

আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪