ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ও আগামীকাল মসজিদে মসজিদে দোয়া -ইসলামিক ফাউন্ডেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা ও আগামীকাল বাদ যোহর দেশের সকল মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা মোনাজাত পরিচালনা করবেন মসজিদের পেশ ইমাম মুফতী মুহিববুল্লাহ হিল বাকি নদভী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তার পরিবারের শহিদ সদস্যবৃন্দসহ সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সারাদেশের মসজিদের ইমাম, খতীব এবং মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় শোক দিবসে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে আগারগাওস্থ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সমানে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন ইফার মহাপরিচালক আনিস মাহমুদ। এছাড়া মহাপরিচালক প্রধান কার্যালয়ে ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাগানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো.নূরুল ইসলাম বৃক্ষরোপন উদ্বোধন করবেন। তারা সকাল ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে শরীক হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ও আগামীকাল মসজিদে মসজিদে দোয়া -ইসলামিক ফাউন্ডেশন

আপডেট টাইম : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০