ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গভবনে শিশুদের মিলনমেলা বুধবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫
  • ৫২৩ বার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে শিশুদের এক মিলনমেলা বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি দিনব্যাপী এ মিলনমেলায় দেশের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত শিশুদের সাথে সময় কাটাবেন। এতে বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যালয়ের ২৪৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে বাংলাদেশ শিশু একাডেমি দ্বিতীয়বারের মত বঙ্গভবনে এ শিশু মিলনমেলার আয়োজন করছে। খবর বাসস’র

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এম.পি, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এবং মন্ত্রণালয়ের এবং একাডেমির কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত থাকবেন।

শিশু একাডেমি কর্তৃপক্ষ জানায়, এ উপলক্ষে আগামীকাল সকাল ১১.৩০ টায় একাডেমি প্রাঙ্গণ থেকে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন শিশুদের নিয়ে বঙ্গভবনে যাবেন।
শিশুদের পরিবেশিত সূচনা সঙ্গীত ও নৃত্য দিয়ে শুরু হবে মিলনমেলার প্রথম পর্ব। বেলা ২.৪৩ থেকে ৩.২৩ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি, নৃত্য, জারীগান ও নৃত্যনাট্য পরিবেশিত হবে। এরপর বেশ কিছু সময় রাষ্ট্রপতি শিশুদের সাথে একান্ত সময় কাটাবেন। মো. আবদুল হামিদ সমাপনী পর্বে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গভবনে শিশুদের মিলনমেলা বুধবার

আপডেট টাইম : ১১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫