ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বদির মামলার বাদীর পরবর্তী জেরা ৬ জানুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫
  • ৩৭৩ বার

দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে করা মামলায় বাদীর পরবর্তী জেরার জন্য ৬ জানুয়ারি দিন ধার্য্য করেছেন আদালত।

ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালতে বুধবার মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহানকে জেরা করেন বদির আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য এ দিন ঠিক করা হয়।

এর আগে ১৮ নভেম্বর মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান আংশিক সাক্ষ্যপ্রদান করেন। ২৫ নভেম্বর বাদীর সাক্ষ্যপ্রদান শেষ হয়। ২ ডিসেম্বর বাদীকে অংশিক জেরা করেন বদির আইনজীবীরা। ৯ ডিসেম্বর আদালতে বাদী হাজির না হওয়ায় পরবর্তী জেরার জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য্য করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বদির মামলার বাদীর পরবর্তী জেরা ৬ জানুয়ারি

আপডেট টাইম : ১২:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫