ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

২ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা জানতে চেয়ে নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
  • ৩৮৩ বার

পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে দুই মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা প্রকাশ করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে দুই মন্ত্রী গত ৭ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুরে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নেন। এটা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

আইনি নোটিশে বলা হয়, দুই মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, তা প্রকাশ না করা হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

২ মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা জানতে চেয়ে নোটিশ

আপডেট টাইম : ১১:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫