ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছাত্রী ঘরে ঢুকতেই খাটের নিচ থেকে বেড় হয়ে জড়িয়ে ধরে রবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর কবিরহাটে দশম শ্রেণির ছাত্রীকে হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি আব্দুর রহিম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের।

তিনি বলেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নীমতলা এলাকা থেকে ধর্ষক রবিনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এদিকে মঙ্গলবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (২৯ জুন) বিকালে ওই ছাত্রীর মা তার নানার বাড়িতে যায়। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির সামছু জামান মানিকের ছেলে আব্দুর রহিম রবিন ওই ছাত্রীর ঘরে ডুকে তাদের খাটের নিচে ওঁৎ পেতে থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইরের কাজকর্ম শেষ করে ওই স্কুলছাত্রী ঘরে ঢুকলে রবিন তাকে জাপটে ধরে তার হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় পার্শ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকার শুনে ঘরে ঢুকলে রবিন পালিয়ে যায়। এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে রবিনকে আসামি করে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ছাত্রী ঘরে ঢুকতেই খাটের নিচ থেকে বেড় হয়ে জড়িয়ে ধরে রবিন

আপডেট টাইম : ০১:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০