ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডেমরায় কিশোরী ধর্ষণ, কিশোর গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ডেমরায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেমরা থানা সূত্র জানায়, গ্রেফতার কিশোর ডেমরার বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তার বাড়ি ভোলার দুলারহাট থানার নূরাবাদ গ্রামে।

ভুক্তভোগী ও তার পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘প্রতিবেশী হওয়ায় মেয়েটি প্রায়ই বড়ভাঙ্গা তোফাজ্জল হোসেনের বাড়িতে আসা-যাওয়া করত। সোমবার দুপুর দেড়টার দিকে মেয়েটি ওই বাড়িতে গেলে রবিউল ওই কিশোরীকে একা পেয়ে কৌশলে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ডেমরা থানায় একটি মামলা করেন মেয়েটির মামা।’

ওসি আরও বলেন, ‘চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

ডেমরায় কিশোরী ধর্ষণ, কিশোর গ্রেফতার

আপডেট টাইম : ১০:৪৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০