ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩৯২ বার

আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে শনিবার কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে রবিবার ১৩ ডিসেম্বর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।
এই প্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি, ১১ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ২৫ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উদযাপিত হবে।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ,
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২৫ ডিসেম্বর শুক্রবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

আপডেট টাইম : ১২:২২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫