ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

জেনে নিন কোন রঙের ফল কতটা উপকারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যদি চান আপনার চারপাশের পৃথিবীটা এমনই রঙিন থাকুক, তাহলে খাবারের তালিকায় রং-বেরঙের ফল আর সবজি যোগ করুন। অবশ্য প্রতিদিনের খাদ্য তালিকায় কম-বেশি রঙিন ফল ও শাক-সবজি থাকেই। তবে কোন রঙের ফল ও সবজিতে কতটা উপকারিতা তা জানা থাকলে খাদ্য তালিকা নির্বাচন করা আপনার জন্য সহজ হবে। এই রঙিন ফল ও সবজিগুলো আপনার হার্ট ভালো রাখবে, দূরে থাকবে ক্যান্সারও। জেনে নিন কোন ফল ও সবজিতে কতটা উপকারিতা-

Fol-6.jpg

হলুদ ও সবুজ: সবুজ শাক, তরমুজ, অ্যাভোকেডো, ব্রকোলি, কিউই, ক্যাপসিকাম এগুলো হলো সবুজ শাক-সবজি ও ফলের মধ্যে অন্যতম। সবুজ শাক-সবজি ও ফলে লুটেইন গিক্সাথিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যাদের দৃষ্টিশক্তি দুর্বল তাদের জন্য এই অক্সিডেন্ট খুব উপকারী। তাই চোখ ভালো রাখতে নিয়মিত হলুদ ও সবুজ রঙের ফল ও শাক-সবজি খান।

Fol-6.jpg

লাল রং: টমেটো, তরমুজ, শুকনো মরিচ, বেরি এগুলো রয়েছে লাল রঙের ফল ও সবজির তালিকায়। এই রঙের সবজি ও ফলে লাইকোপেন অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিড্যান্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তাই ক্যান্সারমুক্ত সুস্থ জীবন যাপনে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন লাল রঙের ফল ও শাক-সবজি।

Fol-6.jpg

Fol-6.jpg

বেগুনি রং: চোখ ধাঁধানো এই রঙের যেকোনো ফল কিংবা শাক-সবজিই বেশ উপকারী। বেগুনি রঙের ফল-সবজি মানেই বেগুন, কালো আঙুর, চেরি, নীল বেরি, স্ট্রবেরি ইত্যাদি। এই রঙের ফলে থাকে এন্থোকায়ানিন নামক উপাদান। যা কিনা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে ভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে। তাই বেগুনি রঙের ফল ও সবজি রাখুন খাবার তালিকায়।

Fol-6.jpg

সাদা রং: সাদা যেমন পবিত্রতার প্রতীক, তেমনই এই রঙের ফল ও সবজি সুস্থতারও প্রতীক। সাদা রঙের ফল এবং শাক-সবজিতে থাকে সাইটোকেমিক্যাল। এই ফল এবং সবজির তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, মুলা, মাশরুম, সেলারি। সাইটোকেমিক্যাল শুধু হাড়ের জন্যই উপকারীই নয়, ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

জেনে নিন কোন রঙের ফল কতটা উপকারী

আপডেট টাইম : ০৯:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০