ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খিলগাঁওয়ে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • ৪৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর খিলগাঁও থানার গোড়ান এলাকায় দুই মেয়েকে হত্যার পর নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। শুক্রবার রাতের কোনো এক সময় দক্ষিণ গোড়ানের ৩৮৯ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা দুই শিশু হলো- জান্নাত ও আলফি। তাদের বাবার নাম মোজাম্মেল হোসেন বিপ্লব। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। শিশু দুটির মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, দক্ষিণ গোড়ানের ওই বাড়িটিতে বসবাসকারী আক্তারুনেচ্ছা পপি সঙ্গে তার স্বামী মোজাম্মেল হোসেন বিপ্লবের ঝগড়া হয়। এরপর রাতের কোনো এক সময় দুই মেয়ে জান্নাত ও আলফিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেন পপি। পরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে কী কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি।

ময়নাতদন্তের জন্য শিশু দুটি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে বলেও জানান ওসি মশিউর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

খিলগাঁওয়ে দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট টাইম : ১১:১৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০