ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী সহজ ম্যাচ কঠিন করে অবিশ্বাস্য জয়ে সেমিতে বাংলাদেশ কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা,বোর্ড চেয়ারম্যানের বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজের বিবেকের কাছে: আইনমন্ত্রী প্রযোজক হিসেবে নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, ইসরায়েলে হতে পারে রাজনৈতিক সংঘাত পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প তুলে ধরবেন মাহি

যে ৮ কারনে সহবাসের পর পেট ব্যাথা হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেখা যায়, বিবাহ পরবর্তী জীবনে বেশ কয়েকবার মিলনের পরেও সঙ্গমের সময় নারীদের ব্যথা লাগে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমডি রাকুয়েল ডার্ডিক জানাচ্ছেন, এমনটা হলে কিন্তু বেশ চিন্তার বিষয়। কিন্তু কেন একাধিকবার মিলনের পরও অন্তরঙ্গ মুহূর্তে ব্যথা পান নারীরা, পড়ুন ৮টি কারণ।

মাসিকের সময় সহবাস: পিরিয়ডের সময় সহবাস করলে সহবাসের পর পেট মোচড় দিতে পারে। ডা. খলিল বলেন, ‘কিছু নারী মাসিক চক্রের বিভিন্ন পয়েন্টে বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। এসময় তাদের স্পর্শকাতর স্থানে পেনিসের অতিরিক্ত খোঁচা বা ধাক্কা বা চাপে অস্বস্তিকর অনুভূতি হতে পারে।’ আপনার পিরিয়ডের সময় সহবাস করলে এবং এরপর পেটে ব্যথা অনুভূত হলে এর সঙ্গে মাসিক চক্রের যোগসূত্র থাকার সম্ভাবনা বেশি।

নানাবিধ চিন্তা: ‘সেক্সুয়াল পেন’-এর অন্যতম প্রধান কারণ লুব্রিকেশনের অভাব। এমনিতে যৌন মিলনের ইচ্ছে জাগলে নারীদের গোপনাঙ্গ লুব্রিকেট বা পিচ্ছিল হয়ে ওঠে। কিন্তু ধরা যাক কোনও নারী মিলনের সময় অন্য কিছু ভাবছেন, সেক্ষেত্রে তাঁর বিশেষ অঙ্গে পিচ্ছিলতার অভাব দেখা দিতেই পারে। ডাক্তাররা বলছেন, ঘনিষ্ঠ মুহূর্তে সকালে উঠে কত বাসন মাজতে হবে বা কাজের মাসি কাল আসবে কি না, এই সব হাবিজাবি কথা ভাববেন না একদম! আর যদি এমনটাই করেন, তাহলে মিলনের সময় ওয়াটার বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন।

তবে ‘ভ্যাজাইনাল ড্রাইনেস’ বা যোনিতে শুষ্কভাব কিন্তু একটি জটিল অসুখ। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক এমডি লরি স্ট্রেচার বলছেন, খুব কম সংখ্যক হলেও কিছু নারী এমন অস্বাভাবিকত্ব নিয়ে জন্মান।

ইস্ট ইনফেকশন থেকেও মিলনের সময় ব্যথা অনুভব করতে পারেন নারীরা। সুগন্ধীযুক্ত সাবান, অ্যালকোহল যুক্ত ডিও থেকে এই জাতীয় সংক্রমণ হতে পারে। প্রথমে যোনির বাইরের অংশে চুলকানি, পরে ব্যথা ও জ্বালা করে। এমনটা টের পেলে অবিলম্বে ডাক্তারের কাছে যেতে বলছেন বিশেষজ্ঞরা। নিজে থেকে কখনই কোনও ওষুধ খাবেন না যেন।

অনেক নারী মিলনের সময় যোনিতে শুধু যে জ্বালা ও ব্যথা অনুভব করেন তাই নয়, অনেকের নাকি জ্বর এসে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়। মিলনের সময় তাঁরা তলপেটে ব্যথা অনুভব করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নারীরা সেক্সুয়ালি খুব একটা অ্যাক্টিভ নন। তাঁদের মনে যৌনাকাঙ্খা কম। এক্ষেত্রে প্রয়োজনে মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।

অনেক সময় নারীদের যোনিতে শারীরিক কিছু সমস্যা দেখা যায়। Vaginismus-এর মতো রোগে যে পেশীগুলি সঙ্গমের সময় নমনীয় হওয়ার দরকার, সেগুলি স্বাভাবিক আচরণ করে না। ছোটবেলায় যাঁরা কোনও বড় শারীরিক বা মানসিক আঘাত পেয়েছেন,তাঁদের মধ্যে এই রোগের আধিক্য দেখা যায়। এমনটা হলে অবশ্যই এক স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে।

জরায়ুতে ক্যানসারমুক্ত টিউমার বা ইউটেরাইন ফাইব্রোয়েড ও ডিম্বাশয়ে তরলপূর্ণ থলে বা ওভারিয়ান সিস্ট থাকলেও সহবাস পরবর্তী পেট ব্যথা হতে পারে, বলেন ডা. খলিল। ফাইব্রোয়েড হচ্ছে জরায়ুর এমন নির্দোষ বৃদ্ধি যা বেশ কমন ও প্রায়শ উপসর্গবিহীন থেকে যায়। অনেক নারী জানেনই না যে তাদের ফাইব্রোয়েড রয়েছে। যদি এই নির্দোষ টিউমার উপসর্গ প্রকাশ করে, তাহলে আপনার পেলভিকে চাপ বা ব্যথা অনুভব করবেন ও কোষ্ঠকাঠিন্য হতে পারে, উভয়েই সহবাসের পর পেট মোচড়ানোর কারণ হতে পারে। ওভারিয়ান সিস্ট হচ্ছে ডিম্বাশয়ের পৃষ্ঠে বিকশিত তরলভর্তি থলে। ফাইব্রোয়েডের মতো সিস্টও বেশ কমন এবং প্রায়শ উপসর্গ বা সমস্যা সৃষ্টি করে না, কিন্তু বড় সিস্ট পেলভিকে ব্যথা ও পেটে ভারী অনুভূতি দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

যে ৮ কারনে সহবাসের পর পেট ব্যাথা হয়

আপডেট টাইম : ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০