ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

পর্দা বিরিয়ানি রাঁধবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকরকম বিরিয়ানি তো খাওয়া হয়, পর্দা বিরিয়ানি কি চেখে দেখেছেন? ভিন্ন ধরনের এই বিরিয়ানিটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। তবে রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই তৈরি করতে পারেন মজাদার এই বিরিয়ানি। চলুন রেসিপি জেনে নেয়া যাক। রেসিপি দিয়েছেন তাসনুভা নওরিন-

মাংস রান্নার জন্য –
গরু/ খাসি / মুরগির মাংস – ১ কেজি
ঘি – ১/৪ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা রসুন বাটা – ১ চা চামচ করে
লবণ – স্বাদমতো
ধনে গুড়া – ২ চা চামচ
জিরা গুড়া – ১ চা চামচ
আস্ত গরম মশলা – লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ পরিমাণ মতো।
বাসমতি / পোলাওর চাল – ২ কাপ
পানি – ৬ কাপ বা পরিমাণ মতো।

 প্রস্তুত প্রণালি – ঘি গরম হলে একে একে আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে মাংস দিয়ে একে একে আদা রসুন বাটা, ধনে, জিরা গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ। এরপর চালের জন্য আর মাংস সেদ্ধ হতে পানি একসাথে মাপ করে দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে পানি থেকে তুলে আলাদা রাখুন। বাকি পানিতে চাল ধুয়ে দিয়ে ভাত রান্না করে নিন। ভাত রান্নার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিন।

মাংসের গ্রেভির জন্য যা লাগবে –
ঘি – ৩/৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১ কাপ
আদা রসুন বাটা – ১ চামচ করে
লবণ – স্বাদমতো
কাঠবাদাম বাটা – ১ টেবিল চামচ
লেবুর রস – ১ চা চামচ
চিনি – ১ টেবিল চামচ
টকদই – ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি – ঘি গরম হলে পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে সেদ্ধ মাংস দিয়ে মিশিয়ে নিন। এরপর উপরের সব উপকরণ দিয়ে সাথে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। গ্রেভিটা কোর্মার মতো হলে নামিয়ে ঠান্ডা করে নিন।

Biriani-2.jpg

ময়দা – ২ কাপ
লবণ – ১ চা চামচ
চিনি – ২ চা চামচ
ইস্ট – ২ চা চামচ
তেল – ১ টেবিল চামচ
কুসুম গরম দুধ – ১/৪ কাপ
কুসুম গরম পানি – পরিমাণ মতো
ডিম – ১ টি
তিল – ইচ্ছে
পেঁয়াজ বেরেস্তা
বাদাম, কিসমিস।

প্রস্তু প্রণালি: ময়দার সাথে সব মিশিয়ে খামির বানিয়ে নিন। এরপর ঢেকে গরম কোনো জায়গায় রাখুন ১ ঘণ্টা ডো ফুলে উঠার জন্য। ১ ঘণ্টা পর ডো ফুলে উঠলে পিজ্জার মতো মোটা রুটি বেলে নিন। আপনার পছন্দের সাইজের কোনো গোল বাটি নিয়ে তাতে তেল ব্রাশ করে নিন। এরপর রুটিটা গোল করে বাটির সমান বিছিয়ে ভেতরে ভাতের লেয়ার তার উপর মাংস উপরে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি এভাবে লেয়ার করে দিয়ে বাটির সমান হলে হালকা চেপে লেভেল করে নিন। এরপর রুটি দিয়ে ঢেকে দিন। যে প্যানে বেক করবেন সেটায়ও তেল ব্রাশ করে নিন। এখন পুডিংয়ের মতো রুটির বোলটা প্যানে উল্টিয়ে নিন আস্তে করে। উপরে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে বেক করুন ১৫/২০ মিনিট। রুটির উপর বাদামি রং হলে এবং রুটি ঠিকমতো হয়েছে মনে হলে নামিয়ে কেটে গরম গরম পরিবেশন করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

পর্দা বিরিয়ানি রাঁধবেন যেভাবে

আপডেট টাইম : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০