ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বলিরেখা রোধে করণীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সবাই তরুণ বা যৌবনদীপ্ত থাকতে চায় এবং সেটা স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইবারের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে যা ভাঁজের জন্য কিছুটা দায়ী। তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান, পরিবেশ দূষণ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, অত্যধিক ভেজাল খাবার ত্বকে ভাঁজ সৃষ্টি করে।

মুখমণ্ডলে বয়সের ভাঁজ বিশেষ করে চোখের কোণের কুঞ্চন রেখা দূর করতে প্রথমেই মানসিক চিন্তামুক্ত থাকতে হবে। ত্বকের ক্ষয়রোধ করতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার ও ফলমূল খেতে হবে। এর জন্য খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই, সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে শাকসবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে হবে। কারণে-অকারণে কপাল কুঁচকানো বাদ দিতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বর্তমানে ত্বকের ভাঁজের চিকিত্সায় রেটিনয়েড ক্রিম, বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিং, ফিলারসহ নানা পদ্ধতি ব্যবহূত হচ্ছে। তবে এক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বলিরেখা রোধে করণীয়

আপডেট টাইম : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০