ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিশ্বের অনেক শহরের তুলনায় নিরাপদ ঢাকা : আনিসুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৪৫৩ বার

ঢাকা বিশ্বের অনেক দেশের শহরের চেয়ে নিরাপদ বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শনিবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘ছাদে বাগান’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘ঢাকা বিশ্বের অনেক দেশের, অনেক শহরের চেয়ে নিরাপদ। আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু বিশ্বের অনেক দেশের তুলনায় এটা বাসযোগ্য শহর এবং একে আরো ভালো করা উচিত।’

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ‘সবুজ ঢাকা’ আন্দোলন কর্মসূচিকে সফল করতে পারে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে ‘ছাদে বাগান’ শীর্ষক কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরে ঢাকা উত্তরের এই মেয়র বলেন, ‘জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উষ্ণ হয়ে উঠছে ঢাকা। তা থেকে মুক্তির একমাত্র উপায় গাছপালা বৃদ্ধি করা। এটা শুরু করা যেতে পারে বাড়ির ছাদ, বারান্দা আর জানালা থেকেই।’

আজ সবুজ ঢাকা আন্দোলনের কর্মসূচির উদ্বোধন হলেও আসলে ঢাকাকে সবুজ করার প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছে জানান আনিসুল হক।

এ সময় সমন্বিত উদ্যোগ ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও সবুজ ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাদাত উল্লাহ, বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিশ্বের অনেক শহরের তুলনায় নিরাপদ ঢাকা : আনিসুল হক

আপডেট টাইম : ১২:৪১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫