ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কোন রঙের ফলে কেমন উপকার জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফল খেলে সুস্থ থাকা যায় তা সবাই জানেন। মওসুমী ফল ও সবজি নানা রোগ থেকে শরীর সুস্থ রাখে। এর পাশাপাশি যদি ফলের রং বেছে খেতে পারেন, তাহলে আরও বেশি লাভবান হবেন। কারণ, একেক রঙের ফলে একেক গুণ। যা শরীরের নানা সমস্যা দূরে রাখে। নানা ধরনের ভিটামিন, খনিজে সমৃদ্ধ হয় আমাদের শরীর।

এবার রঙিন ফল, সবজির গুণ সম্পর্কে জানা যাক…

হলদে-সবুজ ফল
হলুদ এবং সবুজ সবজি-ফল মানেই সবুজ শাক, মটরশুঁটি, অ্যাভোকাডো, ব্রক্কোলি, কিউই, ক্যাপসিকাম। সবুজ শাক-সবজিতে লুটেইন গিক্সাথিন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ তাদের জন্য এই অক্সিডেন্ট খুব উপকারি। স্তন ক্যান্সারে সবুজ সবজি খুবই গুরুত্বপূর্ণ।

লাল রং
লাল রঙের ফল এবং সবজির তালিকায় রয়েছে টমেটো, তরমুজ, শুকনো মরিচ, বেরি। এই সবজি-ফলে লাইকোপেন অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিড্যান্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

কমলা রং
কমলা রঙের ফল কেবল খাবার হিসেবেই স্বাদু নয়, এগুলো খুবই পুষ্টিকর। কমলা রঙের ফল এবং শাক সবজি মানেই কমলা, গাজর, লেবু, আনারস, পেঁপে। কমলা রঙের ফল এবং শাক-সবজি শরীরে জোগায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট আর বিটা ক্যারোটিন। এছাড়া ভিটামিন এ-র ঘাটতি পূরণ করার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। ক্যান্সার, দাঁত ও ত্বকের উপকার করে কমলা রঙের ফল।

বেগুনি রং
বেগুনি রঙের ফল, সবজি মানেই- বেগুন, কালো আঙুর, চেরি, নীল বেরি, গুজবেরি, স্ট্রবেরি। এন্থোকায়ানিন এই রঙের ফলে থাকে। এইসব ফল এবং শাক-সবজি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে ভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে। বেগুনি রঙের ফল-সবজি তারুণ্য রাখে।

সাদা রং
সাদা রঙের ফল এবং শাক-সবজিতে থাকে সাইটোকেমিক্যাল। এই ফল এবং সবজির তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, মুলা, মাশরুম, সেলারি। এই সাইটোকেমিক্যাল কেবল হাড়ের জন্যই উপকারি নয়, ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। এছাড়া শরীরের বিষাক্ত পদার্থও দূর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কোন রঙের ফলে কেমন উপকার জেনে নিন

আপডেট টাইম : ১১:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০