ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অনেকদিন ধরে ধানের শীষ দেখে না মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
  • ৩৩৪ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, দেশের মানুষ অনেকদিন ধরে ধানের শীষ দেখে না। মানুষ ধানের শীষের কথা ভুলে গেছে। এবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় ধানের শীষ দেখতে পাবে মানুষ। এ সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন কমিশন নির্বাচন করে, সরকার করে না। আমাদের কথাও শোনে না নির্বাচন কমিশন। আমার মনে হয়, ভালো নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের আলোকেই পৌর নির্বাচন হবে। এসময় তিনি এমপি-মন্ত্রীদের পৌর নির্বাচনে দলের পক্ষে প্রচার-প্রচারণার সুযোগের দাবি জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বেশির ভাগ দলের প্রধানরাই এমপি-মন্ত্রী। বেগম খালেদা জিয়ারও একটা স্ট্যাটাস আছে। ইনু তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিটিভির মালিকই। মেনন সাহেবেরও তো একটা দল আছে। এরশাদ সাহেবেরও কিছু একটা আছে। এসব বিবেচনা করেই একটা লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান এখন একটা নষ্ট ভ্রষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কীভাবে বলবে? পাকিস্তান থেকে আমাদের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার তুলে নিতে হবে। এসময় তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ১৪ জন্য হত্যার কথা তুলে ধরেন। সুরঞ্জিত বলেন, আমাদের আর আগের দিন নেই। এখন আমাদের কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে জঙ্গিবাদের জিরো টলারেন্স। এখন আপনাদের নিয়েই আমরা কথা বলতে পারব। সুতরাং আমাদের নিয়ে কথাবার্তা বলায় সাবধান হয়ে যান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পদক হুমায়ুন কবির মিজি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অনেকদিন ধরে ধানের শীষ দেখে না মানুষ

আপডেট টাইম : ১০:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫