ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

স্বামীর পক্ষে চিত্রনায়িকা শাবানার গণসংযোগ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা শাবানা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে স্বামী চিত্র  প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিকের পক্ষে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওয়াহিদ সাদিকের পক্ষে এক জনসমাবেশ গত সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সাগরদাঁড়ির মধুমঞ্চের পাশে আওয়ামী লীগ নেতা মনিরুদ্দিনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, মনোনয়নপ্রত্যাশী চিত্র প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, চিত্রনায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা পার্থ স্বারথি রায় লেবু প্রমুখ। এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদ সাদিক বলেন, তিনি জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেয়া হলে তিনি নির্বাচন করবেন। এরপর তিনি ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন। চিত্রনায়িকা শাবানার আগমনের খবর পেয়ে প্রতিটি সমাবেশে হাজার হাজার নারী পুরুষসহ যুবসমাজের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিকালে শাবানা-ওয়াহিদ সাদিক দম্পতি কেশবপুর শহরের প্রধান সড়কের দু’পাশের ব্যবসায়ীসহ সকল মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অপর মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে কেশবপুর শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বামীর পক্ষে চিত্রনায়িকা শাবানার গণসংযোগ শুরু

আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০