ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

দুশ্চিন্তায় বেড়ে যেতে পারে বয়স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ দুশ্চিন্তা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যে কোনো বয়সের মানুষ নারী-পুরুষ নির্বিশেষে জীবনের কোনো না কোনো সময়ে থাকতে পারেন মানসিক চাপে। বড়ো কোনো সমস্যা থেকে শুরু করে তুচ্ছ ব্যাপারেও অনেকেই দুশ্চিন্তায় ভুগে থাকেন। অতিরিক্ত মানসিক চাপ শরীরের ওপর নানা ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি করে। সম্প্রতি এক ডাচ গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত মানসিক চাপে থাকা মানুষগুলো দ্রুত বুড়িয়ে যায়।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে গবেষক জোসিন ভেরহোভেন বলেন, যারা দুশ্চিন্তায় ভোগেন তাদের বয়স বৃদ্ধির হার তিন থেকে পাঁচ বছর দ্রুত হতে পারে। মানুষের শরীরে টেলোমারেস হলো ক্রোমোজোমের শেষের দিকের ডিএনএ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই টেলোমারেস এর দৈর্ঘ্য কমতে থাকে। তাই একে কোষ বৃদ্ধি চিহ্ন হিসেবে ধরা হয়। যাদের মধ্যে দুশ্চিন্তা করার বাতিক রয়েছে তাদের টেলোমারেস এর দৈর্ঘ্য দ্রুত কমতে থাকে।

গবেষকরা আরো জানান, শরীরে মানসিক চাপে হরমোনের সমস্যার কারণে টেলোমারেস এর দৈর্ঘ্য ছোটো হতে পারে। আর এটা দুশ্চিন্তায় ভোগা মানুষদের মধ্যেও বেশি দেখা যায়। তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলে সঠিক খাদ্যাভ্যাস এবং পরিশ্রমী জীবনযাপনের মাধ্যমে দীর্ঘদিন সুস্থ থাকা সম্ভব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

দুশ্চিন্তায় বেড়ে যেতে পারে বয়স

আপডেট টাইম : ০৯:৩৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০