ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দাদন বেপারী (৩৪) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিমরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে  দু’টি দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত নগদ ৭ হাজার ২’শ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৩-১৭০৩) জব্দ করা হয়। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক  । তিনি জানান, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার আসামির রিমান্ড চেয়ে কোর্টে চালান করে দেয়া হয়েছে।

জানা গেছে  শুক্রবার রাতে ফিরোজা বেগম নামে এক নারী বাস থেকে নেমে বাসায় যাচ্ছিল। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহার করা প্রাইভেটকারটি দিয়ে কয়েক জন ছিনতাইকারী ঐ নারীর গলায় চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে পার্স ছিনিয়ে নিয়ে যায়। ঐ নারীর চিৎকারে আশেপাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ ধাওয়া করে।  গ্রেফতারকৃত আসামী দাদন বেপারী মাদারীপুর জেলার কতোয়ালী থানার সাংবলার চর বেপারীপাড়া এলাকার মোঃ হালিম বেপারীর ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে

আপডেট টাইম : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০