ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র পাহারার নামে সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটকেন্দ্র পাহারার নামে বাইরে থেকে আনা সন্ত্রাসীরা নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির প্রার্থীরা বহিরাগত সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে বলেও অভিযোগ করেছেন তিনি। গতকাল বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। একটা বিষয় খুব উদ্বেগজনক, সেটা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বহিরাগতদের জড়ো করা। অস্ত্রধারীরাও এর মধ্যে আছে। খবর আছে, নির্বাচনের দিন কেন্দ্র পাহারার নামে সশস্ত্র সন্ত্রাসীরা পরিবেশ বিঘ্নিত করতে পারে। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দিতে পারে। এ জন্য নির্বাচন কমিশনকে বাড়তি সতর্কতা বজায় রাখতে হবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমাদের কাছে ইনফরমেশন আছে, বিএনপি বহিরাগতদের এনে ঢাকায় জড়ো করছে। তাদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, দাগী সন্ত্রাসীরাও রয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সে কারণে আমরা এ ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং বিষয়টি নজরদারিতে আনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত। নির্বাচন কমিশন যেভাবে আদেশ দেবে, নিয়ন্ত্রণ করবে, তারা সেভাবে চলবে। আওয়ামী লীগবিরোধী শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি। কাজেই এই শক্তিকে একেবারে দুর্বল বা ভঙ্গুর বলা সমীচীন নয়। তাদেরও সমর্থন আছে। দলের অবস্থা খারাপ থাকলে সন্ত্রাসী থাকবে না, এমন তো নয়। তাদের সমর্থক সারা বাংলাদেশে আছে, এটা হলো বাস্তবতা।’

সংবাদ সম্মেলনে চীনে সংক্রমিত করোনাভাইরাসের কারণে পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হবে কি না জানতে চাইলে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘চীন থেকে যাঁরা আমাদের দেশে আসছেন, তাঁদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। এরই মধ্যে যাঁরা এসেছেন, নিয়ম অনুযায়ী তাঁদের ১৪ দিন সব কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের পদ্মা সেতুর কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র পাহারার নামে সন্ত্রাসীরা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে

আপডেট টাইম : ০৮:৩৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০