ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাঠ্যসূচি বহির্ভুত কর্মকান্ড জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
  • ৬৩৭ বার

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তার জন্য সংস্কৃতি ও ক্রীড়ার মতো পাঠ্যসূচি বহির্ভুত কর্মকান্ড জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অব রশীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে কালে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব কথা জানান, রাষ্ট্রপতি আন্তর্জাতিক মান বজায় রেখে শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর শিক্ষার দায়দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর হওয়ায় শিক্ষার্থীদের মেধা যথাযথভাবে বিকাশে সহায়তার জন্য পাঠ্যসূচি বহির্ভুত কর্মকান্ডের ওপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। আগামী বছর এ সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৭টি আঞ্চলিক সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠান হবে।

প্রতিনিধিদল এ সময় রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ট্যুরিজম ও হসপিটালিটিসহ নতুন বিভাগ চালু করা হয়েছে। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে আরো অবহিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষা ও প্রশাসনিক কর্মকা- ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ভালো ফলাফলের ভিত্তিতে পদক প্রদানের পদক্ষেপ নেয়া হয়েছে। সে সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাঠ্যসূচি বহির্ভুত কর্মকান্ড জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫