ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

নিজামীর ভাগ্য নির্ধারণী শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
  • ৫৩৯ বার

মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি চলছে। সোমবার এ জামায়াত নেতার আপিল মামলার শুনানি চতুর্থ দিনের মতো শুরু হলো। সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। এ বেঞ্চের অপর বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক পাঠ করছেন আইনজীবী এস এম শাহজাহান। তিনি এর আগেও তিন দিন এ মামলার আপিলের শুনানিতে অংশ নিয়েছেন। গত ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুকের কিছু অংশ পাঠ করেন নিজামীর এই আইনজীবী। ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজামীর ভাগ্য নির্ধারণী শুনানি

আপডেট টাইম : ১১:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫