ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পৌর নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৬৫০ বার

দু’একদিনের মধ্যেই ২৩৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ৩০ ডিসেম্বর।
রবিবার বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নৃেতত্বাধীন পাঁচ সদস্যর কমিশন প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ইসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রবিবার সকালে দলীয় মনোনয়নে মেয়র নির্বাচনের বিধান সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইনে সংশোধনীর গেজেট পৌঁছায় কমিশনে। সিইসির নেতৃত্বে অন্যান্য কমিশনাররা বৈঠকে বসে নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা চূড়ান্ত করে।
আজ দুপুরে নির্বাচন পরিচালনা বিধিমালা এবং সন্ধ্যার পর আচরণ বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসির সংশ্লিষ্ট শাখা। কমিশন থেকে আগামীকাল দুপুরের মধ্যে দু’টি বিধিমালার ভেটিং সম্পন্ন করে ফেরত পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ ২০১১ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় সরকার আইন অনুযায়ী পরিষদের মেয়াদোর্ত্তীণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। এ হিসেবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পৌর নির্বাচনের ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর

আপডেট টাইম : ০৯:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫