ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি করা গান গেয়ে নিজের বলে চালিয়ে দিলেন নোবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার গান চুরির অভিযোগে পাওয়া গেল সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে।

গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে দাবি করেন তিনি।

কিন্তু এই গানকে চুরি করা আখ্যা দিয়ে নোবেলের বিরুদ্ধে অভিযোগ তোলে  ব্যান্ডদল ‘অ্যাবাউট ডার্ক।’ ফেসবুকে ব্যান্ডদলটির গিটারিস্ট ও গানটির লেখক নাসির অভিযোগ তোলার পর। তাকে পাত্তাই দিচ্ছিলেন না নোবেল। কমেন্ট ব্যান করে তার অ্যাকাউন্টকে ব্যান করে নোবেলের পেইজ। পরে নিরুপায় হয়ে ফেসবুক পেজ ও ইউটিউব থেকে গানটি সরিয়ে ফেলেন নোবেল।

নোবেলের বিরুদ্ধে গান চুরির অভিযোগ প্রসঙ্গে ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডদলের গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ কালের কণ্ঠকে বলেন,  ‘সম্প্রতি নোবেল যে গানটি নিজের বলে প্রকাশ করেছিলো গানটি ২০০৫ সালে নাসির উল্লাহ ভাইয়ের লেখা। ২০১৬ সালে গানটিতে দুইটি লাইন সংযোজন করে নোবেল। তাকে দল থেকে বের করে দেওয়ার পর আমরা নোবেলের ওই দুই লাইন বাদ দিয়ে গানটি নতুন করে ‘তুমি’ শিরোনামে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছি।’
পূর্ণ বলেন, ‘এক বছর আগেও নোবেল এই গানটি নিজের দাবি করে প্রকাশ করেছিল। তবে আলোচনার মুখে সে সময়ও গানটি সরিয়ে নিতে বাধ্য হয় সে। আর এবার যে গানটি নোবেল প্রকাশ করেছে সেটা আমাদের গান প্রকাশের আগে প্রাকটিস করা গানের রেকর্ড ভার্সনটা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চুরি করা গান গেয়ে নিজের বলে চালিয়ে দিলেন নোবেল

আপডেট টাইম : ১০:২৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯