ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

৭৩ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেললেন স্টিভেন স্মিথ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের চলমান দ্বিতীয় টেস্টে মাত্র ৩৬ রান করে সাজঘরে ফিরেছেন অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। কিন্তু এর মধ্য দিয়েই ৭৩ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেললেন স্মিথ।

১৯৪৬ সালে ১৩১ ইনিংসে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। স্মিথ তার চেয়ে ৫ ইনিংস কম- ১২৬ ইনিংসে ৭০০০ রান স্পর্শ করলেন। এর মধ্য দিয়ে টেস্টে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড গড়লেন স্মিথ।

দ্রুততম ৭০০০ রানের তালিকায় তিনে রয়েছেন ভারতের বীরেন্দ্র শেবাগ। তার লেগেছিলো ১৩৪ ইনিংস। ১৩৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মাস্টার ব্ল্যাস্টার শচীন রমেশ টেন্ডুলকার।

এদিন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে টপকে গেছেন। টেস্টে ব্র্যাডম্যানের মোট রান ৬৯৯৬। যদিও মাত্র ৫২ টেস্ট এবং ৮০ ইনিংসেই এই রান সংগ্রহ করেন সর্বকালের সেরা এই ব্যাটসম্যান। সেখানে স্মিথের লাগলো ৭০ টেস্ট এবং ১২৬ ইনিংস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৭৩ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেললেন স্টিভেন স্মিথ

আপডেট টাইম : ০৩:২৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯