ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পেতে ‘১৬২৬৩’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪৫১ বার

স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যায় বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পেতে ‘হেল্পলাইন ১৬২৬৩’ চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বাতায়ন নামের এই হেল্পলাইনে মোবাইল ফোন হতে ডায়াল করে সাধারণ মানুষ দিনরাত ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ছাড়াও সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য যেকোনো তথ্য এবং টেলিফোন নম্বর পেতে পারেন।

এছাড়া সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল বিষয়ক যেকোনো অভিযোগ বা পরামর্শ থাকলেও এ নম্বরে জানানো যাবে। মোবাইল ফোনে প্রাপ্য সেই অভিযোগ যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হবে। সেই অভিযোগের ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও অভিযোগকারীকে জানিয়ে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি হয়েছে। নির্দেশনায় বলা হয় ১৬২৬৩ ডায়াল করার পর আপনার স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে ০ (শূন্য) চাপতে হবে।
নিকটস্থ সরকারি হাসপাতাল, ডাক্তারের তথ্য ও স্বাস্থ্য বিষয়ক অন্যান্য যেকোনো তথ্য জানতে ১ চাপতে হবে।

সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিকের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে কোনো অভিযোগ জানাতে ২ চাপতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়ন সেবাটি সম্পর্কে বিস্তারিত জানতে ৩ চাপতে হবে। স্বাস্থ্য বাতায়ন সেবা সম্পর্কিত যেকোনো পরামর্শ বা অভিযোগ সম্পর্কে জানাতে ৪ চাপতে হবে।

ওয়েব সাইটের নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য বাতায়ন কোনো বাণিজ্যিক সেবা নয়, এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা। এতে ফোন করতে প্রতি মিনিটে ২টাকা ৩৭ পয়সা (ভ্যাটসহ) ও ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিনামূল্যে ডাক্তারের পরামর্শ পেতে ‘১৬২৬৩’

আপডেট টাইম : ০৯:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫