ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নিজামীর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪৮৬ বার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।এর আগে মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের দিন বুধবার ধার্য্য করার পর নিজামীর আপিল শুনানি শুরু হয়।

আজ নিজামীর পক্ষে পেপারবুকের কিছু অংশ পাঠ করে শোনান তার আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম এ সময় উপস্থিত ছিলেন।

গত ৯ সেপ্টেম্বর নিজামীর প্রথম দিনের আপিল শুনানি শেষে তা মুলতবি করেছিলেন সুপ্রিম কোর্ট। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে নিজামীর পক্ষে ১ নম্বর অভিযোগের ৩ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পড়ে শোনান অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়।

রায়ে ১৬ টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন নিজামী।

৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নিজামীর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

আপডেট টাইম : ০৯:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫