ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে নারী রোগীর আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক রোগী আত্মহত্যা করেছেন। নিহতের নাম জেসমিন খাতুন (২৭)। তিনি মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী।

রামেক সূত্র জানায়, জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। চিকিৎসায় অবহেলার কারণে কিছুটা মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে জেসমিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে নারী রোগীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৪:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯