ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

শাহাদাতের স্ত্রী’র জামিন শুনানি বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫
  • ৬৭৭ বার

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যের জামিন আবেদনের শুনানি আগামী (বৃহস্পতিবার) ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে সোমবার শাহাদাতের স্ত্রীর আইনজীবী এ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে ১৪ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর নিত্য শাহাদাতের জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর ভোরে রাজধানীর মালিবাগে নিত্যের বাবা বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। অপরদিকে, জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

শাহাদাতের স্ত্রী’র জামিন শুনানি বৃহস্পতিবার

আপডেট টাইম : ১১:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫