ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজিজ মোহাম্মদের বাসা থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার বিকেল সাড়ে চারটায় তার গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালায়। তার বাসার ছাদে বারের সন্ধান পাওয়া যায়। এছাড়া বাসায় ক্যাসিনোসহ জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

আজিজ মোহাম্মদের বাসা থেকে মদ ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার

আপডেট টাইম : ০৮:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯