ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ নির্মাণে কাজ করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫
  • ৪৫৪ বার

জাতির ভবিষ্যত শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শুক্রবার বঙ্গভবনে বেশকিছু শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দেশব্যাপী ‘জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০১৫’ (দ্বিতীয় দফা) উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, এই টিকাদান কর্মসূচি সফল করতে পারলে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

তিনি পিতা-মাতার প্রতি তাদের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই জীবন রক্ষাকারী ক্যাপসুল খাওয়াতে নিকটবর্তী টিকা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য পিতা-মাতাদের প্রতি আহ্বান জানান।

শনিবার দিনব্যাপী জাতীয় ক্যাম্পেইন চলাকালে ২ কোটি ১৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিটার-এ প্লাস ক্যাপসুল দেয়া হবে। অপরদিকে ১২ মাস থেকে ৫৯ মাস শিশুদের দেয়া হবে লাল রংয়ের একটি ক্যাপসুল।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, এয়ারপোর্ট, ফেরিঘাট, সেতুর টোল সেন্টার ও খেয়াঘাটে খোলা ২০ হাজার মোবাইল সেন্টার এবং ১ লাখ ২০ হাজার স্থায়ী হেলথ সেন্টারের মাধ্যমে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য সচিব মঞ্জুরুল ইসলাম বক্তৃতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ নির্মাণে কাজ করছে সরকার

আপডেট টাইম : ০৯:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫