ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ৫৯৮ বার

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশের গণতন্ত্র বিপন্ন হবে না। বাংলাদেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশই হবে শহিদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানোর উৎকৃষ্ট উদ্যোগ।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে এক বাণীতে আজ এ কথা বলেন। আগামীকাল ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস।
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধাভরে গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহিদ নূর হোসেনকে স্মরণ এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাণীতে তিনি বলেন,এ দেশের মানুষ জন্মগতভাবে গণতন্ত্রপ্রিয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। স্বাধীনতাবিরোধী ঘাতক চক্রের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আপনজনদের নৃশংসভাবে হত্যার মধ্যদিয়ে এ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা রুদ্ধ হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলার জনগণ আন্দোলন করে।
এরই ধারাবাহিকতায় ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক’ এই স্লোগান শরীরে ধারণ করে সাহসী নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন বলে বাণীতে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শহিদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫