ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এবার শিশু ফরহাদ হত্যায় ৬ জনের ফাঁসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ৪৮৯ বার

এবার জেলার মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সোমবার দুপুরে ময়মনসিংহ ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল ইসলাম কবীর এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের সাহেব আলী (৩৫), আব্দুল কুদ্দুস (৬০), ইব্রাহিম (৫৫), আব্দুল মজিদ মধু (৭০), মোন্তাজ আলী (৬০) ও জুয়েল (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম কমলা খাতুন (৫০)। রায়ের বিবরণে জানা যায়, জমি-সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশুপুত্র ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে পুঁতে রাখে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন শিশু ফরহাদের গলিত মরদেহ গর্ত থেকে উদ্ধার করে। পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২-১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ছেলে হত্যার দায়ে আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করায় বাবা আইয়ুব আলী সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এবার শিশু ফরহাদ হত্যায় ৬ জনের ফাঁসি

আপডেট টাইম : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫