ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে

জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটিসহ ১৭ বাড়িতে তল্লাশি চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তাঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির আশপাশের আরও ১৭টি বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টার পর ওই বাড়িগুলোতে তল্লাশি শুরু করা হয়।

এদিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে কোনও বিস্ফোরক কিংবা জঙ্গিদের তৎপরতা রয়েছে কি না- তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

এখনও পুলিশের পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি। তল্লাশি শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটির মালিক বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা জয়নাল আবেদীন। ইতোমধ্যে পুলিশ জয়নাল আবেদীনের দু’ছেলেসহ ওই বাড়ি থেকে ৩ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- ফরিদ উদ্দিন রুমি (২৭), ফরিদের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও আরেক ছেলে জামাল উদ্দিন রফিক (২৩)।

সোমবার ভোর থেকেই ফতুল্লার ওই বাড়িটি ঘিরে রেখে সকাল ১০টার পর ভেতরে তল্লাশি শুরু করে সিটিটিসি বোম্ব ডিসপোজাল ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী

জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটিসহ ১৭ বাড়িতে তল্লাশি চলছে

আপডেট টাইম : ০১:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯