ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মিমি-শুভশ্রীর সম্পর্কে বরফ গলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। কলকাতার সিনেমার প্রথম সারির দুই নায়িকা। তাদের মধ্যে বন্ধুত্ব তো দূরের কথা, সৌজন্যমূলক কথাও হয় না। তবে ইদানিং সম্পর্ক স্বাভাবিক হচ্ছে।

মূলত রাজ চক্রবর্তীকে নিয়েই দুই নায়িকার মধ্যে বিরোধ। রাজের সাবেক প্রেমিকা মিমি, অন্যদিকে শুভশ্রী বর্তমান স্ত্রী।

বিয়ের পর রাজের পরিচালনায় ‘পরিণীতা’ সিনেমার মাধ্যমে সম্প্রতি বড়পর্দায় ফিরেছেন শুভশ্রী। এই উপলক্ষে দুই নায়িকার দূরত্ব কমেছে।

শুক্রবার ছবি মুক্তির দিন টিম ‘পরিণীতা’কে শুভেচ্ছা জানান মিমি। সেই টুইটেই উত্তর দিয়ে শুভশ্রীও ধন্যবাদ দেন। পাশাপাশি ছবিটি দেখার অনুরোধ করেন। আর তাতেই নায়িকাদের ভক্তরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

তবে টুইটে শুভশ্রী ও টিম ‘পরিণীতা’কে শুভেচ্ছা জানালেও রাজকে এড়িয়েই গেছেন মিমি।

রাজের সঙ্গে মিমির প্রেমের বিচ্ছেদ আর শুভশ্রীর সঙ্গে বিয়ে- সময়ের ব্যবধান ছিল কম। যদিও মিমির আগে এক দফা শুভশ্রীর সঙ্গে প্রেম করেন রাজ। পরে তাদের ব্রেকআপ হলে শুভশ্রীর জায়গা দখল করেন মিমি।

তাই সম্পর্কের জটিল সমীকরণে ভুল বোঝাবুঝি স্বাভাবিক। বিয়ে, অবসাদ মিলিয়ে একই সময়ে বারবার খবরের শিরোনাম হন মিমি-শুভশ্রী-রাজ। ফলে নিজেকে গুটিয়ে নেন মিমি। শুভশ্রীর সঙ্গে সম্পর্কেও ভাটা পড়ে।

এদিকে মিমি বর্তমান পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ। নির্বাচন ও রাজনৈতিক ব্যস্ততার পর তিনিও কয়েক মাসের বিরতি শেষে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিয়েছেন। মাঠে নেমেই প্রথমে শুভেচ্ছা জানালেন শুভশ্রীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মিমি-শুভশ্রীর সম্পর্কে বরফ গলছে

আপডেট টাইম : ০৩:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯