ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

ববিতা- চম্পার নামে ফেসবুক খুলে চাঁদাবাজির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ববিতা ও চম্পার নামে ভুয়া ফেসবুক খুলে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ করেছেন দুই দুই বোন।

তবে কারা তাদের নামে আইডি খুলে এমনটা করছেন বুঝতে পারছেন না এই দুই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বিব্রত ও আতঙ্কিত তারা।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানান অভিনয়শিল্পী ববিতা ও চম্পা। ববিতা বলেন, আমি ফেসবুক ব্যবহার করি না। তবে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড।

তিনি বলেন, ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শুধু ববিতা নয় ছোট বোন চম্পাও ফেসবুক নিয়ে বিরক্ত। চম্পার ফেসবুক আইডি থেকেও কে বা কারা টাকা দাবি করছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন। পরিচিত অনেকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।

তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন না। আমি ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

ববিতা- চম্পার নামে ফেসবুক খুলে চাঁদাবাজির অভিযোগ

আপডেট টাইম : ০৫:১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯