ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভালো থাকার জন্যই সৌরভ-মধুমিতার ডিভোর্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ  সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকার। কলকাতার সিরিয়াল ‘সবিনয় নিবেদন’-এ অভিনয় করে এই জুটি দর্শকের মন কেড়েছিল। আর ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি চরিত্রের জন্য বাংলাদেশেও পরিচিত মুখ মধুমিতা।

দুই অভিনয়শিল্পী প্রেমের শুরু ২০১১ সালে। এরপর বিয়েতে গড়ায় সম্পর্ক। ভক্তদের মন খারাপ করে দিয়ে সম্প্রতি জানালেন, বিবাহবিচ্ছেদের দিকে এগোচ্ছেন তারা।

আনন্দবাজার ডিজিটালকে সৌরভ জানান, বিবাহ বিচ্ছেদের পথেই এগোচ্ছেন তারা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত?

অভিনেতা বলেন, “ডিভোর্স মানেই আমরা বেশির ভাগ ক্ষেত্রে ধরে নিই পরকীয়া বা বাড়ির কোনো সমস্যা। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো দুজনের মধ্যে ভারসাম্য ঠিক রয়েছে কিনা। কোথাও গিয়ে আমাদের কম্পেটিবেলিটি খাপ খাচ্ছিল না। ডিভোর্সটা আমাদের কাছে ওই লড়তে লড়তে, ঘামতে ঘামতে করার বিষয় নয়। আমাদের মনে হয়েছে আমরা আলাদা থাকলে অনেক ভালো থাকব।’’

সঙ্গে জানান, বন্ধুত্ব থাকবে আগের মতোই। ভবিষ্যতে কোনো ছবিতে বা সিরিয়ালে যদি একসঙ্গে কাজ করতে হয় সে ক্ষেত্রে কী করবেন? সৌরভের বক্তব্য, ‘‘মনে তো হয় অসুবিধা হবে না। আমি বা মধুমিতা কেউই আগে তিনটা ডিভোর্স করে আসিনি। বাদবাকি এই মনে হওয়াটা মনই জানে।’’

কথায় কথায় তিনি বললেন আট বছরের দুর্দান্ত প্রেমের কথা। কষ্ট হচ্ছে তাও স্বীকার করে নিলেন অকপটে। তার কথায়, ‘‘সামান্য একটা মাচা বাঁধলে, সেটা ভাঙতে গেলেও খারাপ লাগে আর এ তো আট বছরের অভ্যাস।’’

‘‘আমরা ডিভোর্স করছি বলে মধুমিতা রাতারাতি আমার শত্রু হয়ে যাবে, তা তো নয়। আর তাছাড়া আমরাও আমাদের দুজনের মধ্যে সেই শত্রুতা আনতে চাই না। এখানে কেউ মারা যাচ্ছে না। দুটো মানুষ বাঁচতে চাইছেন আলাদাভাবে।’’ বলেন সৌরভ।

এই নিয়ে দুজনের পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জানালেন, প্রেম করেছিলেন পরিবারকে না জানিয়ে। তাই এই সিদ্ধান্তের ব্যাপারেও কেউ খুব একটা ঢুকতে চাইছেন না। তবে সৌরভের মা বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভালো থাকার জন্যই সৌরভ-মধুমিতার ডিভোর্স

আপডেট টাইম : ০২:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯