ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

লন্ডনে তারকাদের অনুষ্ঠানের খবর ভিত্তিহীন: বাংলাদেশ হাই কমিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে বাংলাদেশি তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ কমিশন। গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্পর্কে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রচারিত খবর হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এ খবরে যোবায়ের নামে এক ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি করে চল্লিশ জন শিল্পীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

যোবায়ের নামে কোনো ব্যক্তির সঙ্গে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের কোনো সংশ্লিষ্টতা নেই। তার মাধ্যমে হাইকমিশন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগও নেয়নি। ওই ব্যক্তি হাইকমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট। এ কারণে শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহের বিষয়ে হাইকমিশন অবগত নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকা এবং এ সম্পর্কে আরও কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাংলাদেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেওয়ার পর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যোবায়ের নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

লন্ডনে তারকাদের অনুষ্ঠানের খবর ভিত্তিহীন: বাংলাদেশ হাই কমিশন

আপডেট টাইম : ১০:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯