ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রণবীর ও আলিয়ার যে ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২১ বার

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল বলিউড সেনসেশন রণবীর কাপুর ও আলিয়া ভাটের একটি ছবি।

আর ছবিটি ভাইরালের পরেই এ দুই তারকার বিষয়ে নতুন এক গুঞ্জন ছড়িয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

ভক্তরা বলছেন, গোপনে বিয়েটা সেরেই ফেলেছেন রণবীর ও আলিয়া। গুঞ্জনের হাওয়া লেগেছে বলিমহলেও।

সম্প্রতি রণবীর-আলিয়ার একটি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে বর-কনের বেশে দেখা যাচ্ছে দুজনকে। ঠিক যেন মালাবদলের পর একে অপরের দিকে হাস্যোজ্জ্বল দৃষ্টিতে প্রেম নিবেদন করছেন।

ছবিটি প্রকাশ্যে আসার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এর পর গুঞ্জন ছড়ায় গোপনে তারা বিয়েটা সেরে ফেলেছেন।

যদিও চলতি বছরই আলিয়াকে কাপুর পরিবারের বউ করে তুলে নেয়ার কথা শোনা গিয়েছিল।

হঠাৎ করেই ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন রণবীরের বাবা ঋষি কাপুর। চিকিৎসার্থে যুক্তরাষ্ট্রে যান তিনি।

ঋষি কাপুরের সেবাযত্ন নিয়েই ব্যস্ত ছিলেন রণবীরসহ পুরো পরিবার। সে কারণে বিয়ের বিষয়টি আর এগোয়নি।

তবে চলতি বছরেই রণবীর ও আলিয়া গাঁট বাঁধবেন বলে খবর চাউর রয়েছে বলিমহলে। আর এরই মধ্যে তাদের গোপনে বিয়ে করার গুঞ্জন রটল।

সত্যি কি গোপনে বাগদান সেরেছেন রণবীর-আলিয়া?

জানা যায়, ছবিটি বাস্তবজীবনের নয়, আর এটি এডিট করা একটি ছবি। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করেন আলিয়া। ওই বিজ্ঞাপনচিত্রে আলিয়ার বিপরীতে বর বেশে যিনি অভিনয় করেছেন, তার মুখের জায়গায় কেউ একজন নিখুঁত ফটোশপ করে রণবীর কাপুরের মুখ বসিয়ে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রণবীর ও আলিয়ার যে ছবি ভাইরাল

আপডেট টাইম : ০১:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯