ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪১ বার

দেখ তোমার জন্যে বাংলার আকাশে গাঙচিল উড়ে যায়/ দেখ তোমার জন্যে রঙ তুলিতে কত শিশু ছবি এঁকে যায়/ টুঙ্গী পাড়ার মেঠোপথ ধরে/ সবুজের বুক চিরে/ আবার এসো পিতা সেই মধুমতি নদীর তীরে- এমন কথার গানটি লিখেছেন কবি সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল এবং সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘আবার এসো পিতা’ শিরোনামের এই গানটি গত ২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় কলকাতার গড়িয়া হাট ‘গান বাজনা’ স্টুডিওতে কণ্ঠ দেন জনপ্রিয় সংগীতশিল্পী শুভমিতা।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধুর প্রতি সংগীতশিল্পী শুভমিতার শ্রদ্ধাবোধ আমাকে মুগ্ধ করেছে। শুভমিতার গাওয়া গানটিতে বঙ্গবন্ধুকে শৈশবের সেই টুঙ্গীপাড়া আর মধুমতির তীরে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

সংগীত শিল্পী শুভমিতা বলেন, বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে গান গাইতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাঙালির আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের ভালোবাসা না থাকলে এমন গান লেখা যায় না। গানের কথাগুলো হৃদয়ে গেঁথে গেছে। আশা করি গানটিতে বাংলাদেশের মানুষ জাতির পিতার প্রতিকৃতি খুঁজে পাবে।

গীতিকার সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন- আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভূটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)।

সুজন হাজং-এর লিরিকে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এবার বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন শুভমিতা

আপডেট টাইম : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯