কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান নির্বাচনের জয়ের পর বিয়ে করেছেন। সেই থেকে গুঞ্জন ছিল, খুব তাড়াতাড়ি বড় পর্দায় ফিরছেন না এই অভিনেত্রী।
কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে নতুন সিনেমার কাজ শুরু করেছেন নুসরাত জাহান। সিনেমার নাম ‘অসুর’। পরিচালনা করেছেন পাভেল। সিনেমাটিতে নুসরাতের বিপরীতে অভিনয় করছেন জিৎ ও আবীর চট্টোপাধ্যায়। এমন খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে সিনেমাটি।
নুসরাত জাহান ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় জিতের বিপরীতে ‘শত্রু’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন।
Reporter Name 

























