ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে ৩ দিন ধরে ধর্ষণ, থানায় অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে তিন দিন ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ৩ জনকে আসামি করে ওই স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

শুক্রবার ওই ছাত্রীর মেডিকেল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। মামলার আসামিরা হলো উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পূর্ব ফরাজীবাড়ির আবদুল লতিফ এবং তার ছেলে সাখাওয়াত হোসেন (২০) ও মীর হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার সময় বখাটে সাখাওয়াত প্রায়ই কু-প্রস্তাব দিত। বিষয়টি তার পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পরও সে ক্ষ্যান্ত হয়নি। গত ২৯ জুলাই, সোমবার স্কুলে যাওয়ার পথে সাখাওয়াতসহ কয়েকজন বখাটে ওই ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে বহুতল ভবনের একটি ঘরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে তিনদিন ধরে ধর্ষণ করে।

পরে গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় তাদের গ্রামের বাড়ির সম্মুখে ফেলে যায় সাখাওয়াত।

হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, এ ঘটনায় ৩ জনকে আসামি করে নির্যাতিত ছাত্রীর বড় ভাই মামলা করেছেন। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাজীগঞ্জে স্কুলছাত্রীকে ৩ দিন ধরে ধর্ষণ, থানায় অভিযোগ

আপডেট টাইম : ১১:১৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯