ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ থাকবে বৃষ্টির কবলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আসছে ১২ আগস্ট উদযাপিত হবে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ সময় সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের কবলে পড়তে পারে গোটা দেশ। আবহাওয়া অফিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ২৫ শতাংশ বেশি বৃষ্টিপাত ছিল। চলতি আগস্ট মাসেও স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত বেশি থাকবে। এক্ষেত্রে চলতি মাসে দেশের কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তবে আগামী সপ্তাহ অর্থাৎ ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ বৃষ্টির কবলে থাকবে।

আবহাওয়া অফিদফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর বিভাগের অনেক স্থানে হালকা (৪ থেকে ১০ মিলিমিটার প্রতিদিন) থেকে মাঝারি ধরনের (১১ থেকে ১২ মিলিমিটার প্রতিদিন) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার প্রতিদিন) থেকে অতি ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার প্রতিদিন) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ কাওসারা পারভীন এক পূর্বাভাসে জানিয়েছেন, বৃষ্টিপাত পর্যায়ক্রমে বাড়বে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই ১০ দিন পর্যায়ক্রমে বৃষ্টিপাত বাড়বে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের সপ্তাহজুড়েই দেশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কবলে। এক্ষেত্রে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলের কিছু কিছু জায়গায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হবে। এ সময় রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা ব্রজসহ বৃষ্টিপাত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঈদের সপ্তাহজুড়ে পুরো দেশ থাকবে বৃষ্টির কবলে

আপডেট টাইম : ১১:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯