ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে প্রকৌশলী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘুষের টাকা নেওয়ার সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাত ৯টার দিকে দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের একটি দল ওই প্রকৌশলীকে আটক করে। আটকৃত প্রকৌশলীর নাম মো. দেলোয়ার হোসেন। দিনাজপুর কার্যালয় থেকে তিনি আটক হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামে একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর পার হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।

ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য দেড় লাখ টাকা দাবি করেন। অভিযোগকারী দুদকের স্মরণাপন্ন হলে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ন কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনে গোপনে অভিযান চালায়।

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর এক সময় আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ করছিলেন দেলোয়ার। এ সময় দুদকের সদস্যরা গিয়ে নিজ কার্যালয়ে হাতেনাতে তাকে আটক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে প্রকৌশলী আটক

আপডেট টাইম : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯